প্রবা পতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৭:৫৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৮:১১ পিএম
একটি মাধ্যমিক স্কুল ক্লাস নিচ্ছেন শিক্ষক। ছবি : সংগৃহীত
মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ ছুটি শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) মহররমের ছুটি থাকবে। রবিবার (২৩ জুলাই) থেকে ফের নিয়মিত ক্লাস শুরু হবে।
বুধবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সভা সূত্র জানায়, ডিসেম্বরে নির্বাচন ইস্যু, এ কারণে নভেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ করতে চায় সরকার। তাই গ্রীষ্মের ছুটি বাতিল করা হয়েছে। শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে।
এ ছাড়াও জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এই কমিটি আগস্টের শেষ দিকে গঠন করা হবে।