× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিরো আলমের ওপর হামলা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২৩:১৪ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ২৩:১৬ পিএম

রাজধানীর একটি ভোট কেন্দ্রে হামলা হয় হিরো আলমের ওপর। প্রবা ফটো

রাজধানীর একটি ভোট কেন্দ্রে হামলা হয় হিরো আলমের ওপর। প্রবা ফটো

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার (১৮ জুলাই) এক টুইট বার্তায় এ নিন্দা জানায় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি।

সংস্থাটির টুইটে বলা হয়, এ ধরনের হামলা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় দেশটির পরবর্তী সাধারণ নির্বাচনের আগে একটি আতঙ্কের বার্তা দিচ্ছে। কর্তৃপক্ষকে অবশ্যই অবিলম্বে এ হামলার নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বাংলাদেশ কর্তৃপক্ষকে মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টুইটে বলে, অবশ্যই মানবাধিকারকে সব সময় সমুন্নত রাখতে হবে, বিশেষ করে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে।

সোমবার (১৭ জুলাই)  রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হিরো আলমের ওপর হামলা হয়েছে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় এই প্রার্থীকে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘আমি সারা দিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বেলা ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা