× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইইউ পর্যবেক্ষক দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ০০:৪২ এএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১১:৩৭ এএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। সংগৃহীত ফটো

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। সংগৃহীত ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না তা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আজ শনিবার (১৫ জুলাই) দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে।

রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা গেছে, দেশের ১৪-১৫টি নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে ইইউ পর্যবেক্ষকরা। আজ পৃথকভাবে বসছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের সঙ্গে। 

আওয়ামী লীগের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দল বৈঠক করবে দুপুর ১২টায়। আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানীর হোটেল শেরাটনে এ বেঠক অনুষ্ঠিত হবে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক হবে সকাল ৯টায়। এতে নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় পার্টির (জাপা) সঙ্গে ইইউ দলের বৈঠক হবে সকাল ১০টায়। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাপার নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

ইইউর গুলশানের কার্যালয়ে বেলা আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে পর্যবেক্ষকদের বৈঠকের কথা রয়েছে। বিকাল ৪টায় বৈঠক হবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে।

সংবিধান অনুযায়ী চলতি বছর ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। এজন্য রিকার্ডো শেলেরির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ১৫ দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথা রয়েছে তাদের। 

এরই মধ্যে প্রতিনিধিদলটি নির্বাচন কমিশন, সরকারের কয়েকজন উচ্চপর্যায়ের সদস্য, নিরাপত্তা কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেলসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছে। 

ইসির সঙ্গে বৈঠকের পর ইইউ প্রতিনিধিদলের প্রধান রিকার্ডো শেলেরি জানান, নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবেন তিনি। এর ভিত্তিতে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা