× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার আবেদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১৯:৪৮ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ২০:১৭ পিএম

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। সংগৃহীত ফটো

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। সংগৃহীত ফটো

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার আবেদন করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন।

শুক্রবার (৭ জুলাই) মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে শাহবাগ থানায় এ আবেদন দেওয়া হয়েছে। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মো. আব্দুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মুক্তিযুদ্ধ মঞ্চ একটি অভিযোগ দিয়েছে। তারা আবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করছেন। এখনও মামলা রজু হওয়ার সিদ্ধান্ত হয়নি।’

মুক্তিযুদ্ধ মঞ্চের অভিযোগে বলা হয়, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে ২০২৩ সালের ৩ জানুয়ারি দেখতে পাই, গণঅধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নুর হজ করার কথা বলে বিদেশ সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতোমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অভিযোগে আরও বলা হয়, নুরুল হক নুর রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন বিধায় দণ্ডবিধির ১২৪(ক), ১২০(খ) ও ৫০৬ ধারায় মামলা করা আবশ্যক।

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘আমাকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তারই অংশ হিসেবে এই মামলার আবেদন।’

এর আগে ৮ জানুয়ারি নুরের বিরুদ্ধে একই বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা