প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৪:১৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৪:২০ পিএম
প্রতীকী ছবি
পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৬ জুলাই) কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জরুরি গ্যাস ‘শাট ডাউন’ বিজ্ঞপ্তি দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজে বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা টঙ্গী বিসিক ও সংলগ্ন এলাকায় এবং চেরাগ আলী চৌরাস্তা হতে ভাদামগামী সড়কের উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।