× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে ঈদযাত্রা শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১১:৪১ এএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ১২:৪০ পিএম

 ট্রেনে ঈদযাত্রা শুরু। ছবি : সংগৃহীত

ট্রেনে ঈদযাত্রা শুরু। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। শনিবার (২৪ জুন) ভোর ৬টায় প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ঢাকার কমলাপুর রেলস্টেশন ছেড়ে গিয়েছে। এরপর একে একে রাজধানীর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে সুন্দরবন, নীলসাগর, পারাবাত, সোনার বাংলা এক্সপ্রেস ও  এগারো সিন্দুর এক্সপ্রেস।

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, গত ঈদুল ফিতরের মতো এবারও প্ল্যাটফর্মে যেন কোনো টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে সেজন্য বাঁশ দিয়ে ৪ সারির প্রবেশপথ তৈরি করা হয়েছে। স্টেশন প্রবেশ মুখে টিকিট তল্লাশি করা হচ্ছে। যাত্রীদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয় এজন্য প্লাটফর্ম এলাকায় প্রবেশের মুখে র‌্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোলরুম স্থাপন করেছে। কন্ট্রোলরুমে আরএনবির সদস্যরা থাকলেও র‍্যাব এবং পুলিশ সদস্যদের দেখা যায়নি। প্লাটফর্মে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) দেখা গেছে যাত্রীদের টিকিট এবং এনআইডি মিলিয়ে দেখতে। যাদের টিকিট নেই, তারা ১-৬ নাম্বার কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। তারপর যাত্রীরা পরিচ্ছন্ন একটি পরিবেশের মধ্য দিয়ে প্ল্যাটফর্ম হয়ে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠছেন।

কমলাপুর  রেলওয়ে স্টেশনের মাস্টার আফসার উদ্দিন জানান, সকাল থেকে প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেছে। দুই একটি ট্রেনের ১০ থেকে ১৫ মিনিট সাধারণ বিলম্ব হয়েছে।

সকাল ১০টার দিকে একতা এক্সপ্রেসের যাত্রী সোহেলী রহমান বলেন, স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনের ভেতরে যাত্রীর তেমন ভিড় নেই। টিকিট কাটতেও কষ্ট হয়নি বাসায় বাসায় বসেই কেটেছি। এখন সময়মতো বাসায় পৌঁছাতে পারলেই হবে।  

রেলওয়ের তথ্যমতে, এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। 

এবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৯ হাজার আসন হবে। কমলাপুর স্টেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঢাকা সেনানিবাস স্টেশন থেকে ২টি ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে।

এর আগে ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।

একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে ফিরতি ট্রেনের টিকিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা