× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএস নন-ক্যাডারের সংশোধিত গেজেট প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৬:৪২ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৭:১৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিসিএস নন-ক্যাডার সংশোধিত বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। শিগগিরই এ বিসিএসের নন-ক্যাডার নিয়োগের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

বুধবার (১৪ জুন) বিকালে রাজধানীর বিজি প্রেস থেকে এটি গেজেট আকারে প্রকাশ হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সংশোধিত বিধিমালা যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখান থেকে মঙ্গলবার বিধিমালা পাঠানো হয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে। সেখান থেকে বুধবার দুপুরে বিধিমালা পাঠানো হয় বিজি প্রেসে।

কবে নাগাদ ৪০তম বিসিএসের নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা হবে, এমন প্রশ্নে পিএসসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ’নন-ক্যাডারের তালিকা প্রকাশের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। আজ এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা হবে।’  

পিএসসি সূত্রে জানা যায়, ৪০তম বিসিএসের নন–ক্যাডারের তালিকায় উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ১৬৬ জন চাকরিপ্রার্থী। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিধিসংক্রান্ত জটিলতায় তাদের নিয়োগের সুপারিশের তালিকা প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা