× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার সঙ্গে সংস্কৃতির দূরত্বে হতাশ মামুনুর রশীদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ২১:১৩ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে মামুনুর রশীদ। প্রবা ফটো

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে মামুনুর রশীদ। প্রবা ফটো

প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সংস্কৃতির দূরত্বে হতাশা প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ। তিনি বলেছেন, সিলেবাসভিত্তিক শিক্ষার সঙ্গে সংস্কৃতি চর্চার যে যোগসূত্র ছিল, তা ক্রমাগত বিলুপ্ত হচ্ছে। এতে একটি সরকারের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটে যায়।

সোমবার(৫ জুন) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের মিলনায়তনে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ, ঢাকার আয়োজনে সম্মাননা প্রাপ্তির পর নিজের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন মামুনুর রশীদ। তিনি বলেছেন, দেশের সাংস্কৃতিক সংকট মোচনের জন্য সংস্কৃতিকর্মীদের বঙ্গজ সংস্কৃতির শেকড়ে ফিরতে হবে।

বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের সভাপতি প্রণব মজুমদারের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অধ্যাপক আবদুস সেলিম। অংশ নেন বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ, ঢাকার সাধারণ সম্পাদক অলোক দাশগুপ্ত।

বক্তৃতা শেষে মামুনুর রশিদ তারই নির্দেশিত ‘চের সাইকেল' নাটকের অংশবিশেষ পাঠ করেন।

অগ্রজ সংস্কৃতিজন মামুনুর রশীদকে নিয়ে গোলাম কুদ্দুছ বলেন, বর্তমান প্রেক্ষাপটে সত্য যখন হারিয়ে যায়, তখন মেরুদণ্ড সোজা রেখে আপোষহীনতার সংস্কৃতিকে লালন করে আলোর পথ দেখিয়ে গেছেন মামুনুর রশীদ। আমরা তার ছায়াতলে এসে নিজেরা আলোকিত হয়েছি৷ 

সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে মামুনুর রশীদকে প্রথমবারের মতো সম্মাননা দিল বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ-ঢাকা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা