× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজেটে মৎস্য ও প্রাণিসম্পদ খাত পেল ৪২৩৯ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ২১:৩৫ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ২১:৫৮ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মৎস ও প্রাণিসম্পদ খাতে ৪ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১ হাজার ৮১২ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ২ হাজার ৪২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

২০২২-২৩ অর্থ বছরে ৩ হাজার ৮০৭ কোটি টাকা বাজেট বরাদ্দ থাকলেও সংশোধিত বাজেট তা দাঁড়ায় ৩ হাজার ৬৩৩ কোটি টাকায়। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য এই বাজেট প্রস্তাবনা পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বদ্ধ জলাশয়, সম্প্রসারিত সামুদ্রিক জলাশয়ের উৎপাদন ও ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট কার্যক্রম বাস্তবায়নের ফলে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম স্থানে আছে। এ ছাড়া ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম, তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ ও এশিয়ার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।

মন্ত্রী বলেন, সুনীল অর্থনীতির বিকাশ, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও আহরণে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ২০১৪ সালে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপন্থা প্রণয়ণ করা হয়েছিল। টেকসই উন্নয়ন লক্ষ্যের সাথে সমন্বয় করে সম্প্রতি কর্মপরিকল্পনাকে ২০১৮-৩০ সাল পর্যন্ত হালনাগাদ করে বাস্তবায়ন করা হচ্ছে। ‘গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণে পাইলট প্রকল্প’ বাস্তবায়নের কাজ চলছে। মেরিন ফিশারিজ একাডেমি ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সমুদ্রগামী ও বাণিজ্যিক জাহাজ চালনা, সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও মাননিয়ন্ত্রণ সেক্টরে প্রশিক্ষিত জনবল তৈরি করা হচ্ছে।

মন্ত্রী বলেন, দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধ ও প্রাচুর্য রক্ষার জন্য দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে ৪৩২টি অভয়াশ্রম পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া গবাদিপশু এবং হাঁস-মুরগির টেকসই জাত উন্নয়ন এবং রোগ-নিয়ন্ত্রণের মাধ্যমে স্মার্ট লাইভস্টক সেক্টর গঠন ও উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  ‘শেখ হাসিনার উপহার, প্রাণির পাশেই ডাক্তার’ স্লোগানকে সামনে রেখে খামারির দোরগোড়ায় জরুরি ভেটেনারি চিকিৎসা সেবা প্রদানের জন্য ৩৬০টি মোবাইল ভেটেনারি ক্লিনিক চালু করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা