× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিইসির কাছে নির্বাচনের খোঁজ নিলেন জাপানের রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৩:২৫ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৪:৩১ পিএম

কমিশনের নির্বাচনী রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন জাপানের রাষ্ট্রদূত। প্রবা ফটো

কমিশনের নির্বাচনী রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন জাপানের রাষ্ট্রদূত। প্রবা ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করে আগামী নির্বাচনের বিষয়ে খোঁজ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বৃহস্পতিবার (১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘এটি কমিশনের সঙ্গে আমার প্রথম সৌজন্য সাক্ষাৎ। আপনারা জানেন আজকের আগে আমি দেখা করার সুযোগ পাইনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কী পদক্ষেপ নিচ্ছেন তা জানতে চেয়েছি। কিন্তু বৈঠকের বিষয়ে আমি কিছু প্রকাশ করব না। তারাই ব্রিফ করবেন।’

পরে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, জাপানের রাষ্ট্রদূত এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। তিনি বাংলাদেশে যোগদানের পর সিইসির সঙ্গে এটাই প্রথম সৌজন্য সাক্ষাৎ। তিনি আমাদের নির্বাচনী রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি গত সেপ্টেম্বরে ঘোষিত রোডম্যাপের বিষয়ে তাকে ব্রিফ করেছেন। এটাই ছিল মূল বিষয়। এর মধ্যে বিশেষ করে ছিল নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের অগ্রগতি, সীমানা পুনর্নির্ধারণের অগ্রগতি, কোন পদ্ধতিতে আমরা রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকি সে বিষয়গুলো তিনি জানতে চেয়েছিলেন।

অগ্রগতি জানার পর কোনো সন্তুষ্টির কথা বলেছেন কি নাÑ জানতে চাইলে তিনি বলেন, এখানে সন্তুষ্টি-অসন্তুষ্টির কিছু নেই।

পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, পর্যবেক্ষণ নিয়ে তিনি (রাষ্ট্রদূত) কিছু বলেননি। সিইসি তাকে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে অনুরোধ এসেছিল, আমরা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইইউ যোগাযোগ রাখছে। বলা হয়েছে, তারা টিম পাঠাতে পারে। সিইসি তাদেরও অনুরোধ করেছেন আপনারা পর্যবেক্ষণ টিম পাঠান। আমরা স্বাগত জানাব। রাষ্ট্রদূত জানিয়েছেন, তার সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।

জাপানের রাষ্ট্রদূত কী বলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব বলেন, তিনি তো সিদ্ধান্ত দিতে পারবেন না। তার রাষ্ট্রের সঙ্গে আগে কথা বলবেন, তারপর সিদ্ধান্ত নেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা