× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি খরচে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ২১:০৪ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ২১:১৭ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

সরকারি খরচে আকাশপথে প্রথম শ্রেণিতে (বিজনেস ক্লাস) বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৩১ মে) এ-সংক্রান্ত প্রস্তাবের সারসংক্ষেপে সই করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, করোনা মহামারিপরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীকরণের নানামুখী পদক্ষেপের আওতায় আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে।

কৃচ্ছ্রসাধনের আওতায় এটির আগেও সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর একটি ছিল সরকারি খরচে বিদেশ ভ্রমণ সীমিত করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা