× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক পরিবর্তন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ২৩:১১ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ২৩:১৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মো. নিজামুল হককে নৌবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে কমোডোর মোহাম্মদ মাকসুদ আলমকে। রবিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। গত বছর ১৭ জুলাই নিজামুল হক অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগ দেন।

নৌপরিবহন অধিদপ্তর সূত্রে জানা যায়, নৌ খাতের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে ২০১৪ সালে ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্ট্রিগেটেড নেভিগেশন সিস্টেম’ নামে একটি প্রকল্প নেয় সরকার। ৩৮২ কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ ছিল ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের আতওতায় উপকূলে রেডিও স্টেশন স্থাপন ছাড়াও  রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরের জন্য একটি ১১তলা ভবন নির্মাণ করার কথা ছিল। মেয়াদ পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। উল্টো এ প্রকল্পে অনিয়ম, জটিলতা ও অচলাবস্থার অভিযোগ রয়েছে। মহাপরিচালক নিজামুল হক প্রকল্প পরিচালক আবু সাঈদ মোহাম্মদ দেলোয়ার রহমান ও কোরিয়ান ঠিকাদারি কোম্পানি এলজি আল সামিহকে দায়ী করেন। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন করা হয়। ব্যয় বেড়ে দাঁড়ায় ৭৭৯ কোটি টাকা।

অভিযোগ তদন্ত করতে গত ২৬ এপ্রিল নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিকের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি সম্প্রতি কমিটি ৮টি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন নৌসচিব মো. মোস্তফা কামালের কাছে প্রতিবেদন জমা দেন। তদন্ত কমিটি মহাপরিচালক, ঠিকাদার ও প্রকল্প পরিচালকসহ সবার অনিয়ম ও সমন্বয়হীনতার প্রমাণ পেয়েছে বলে জানা গেছে। এরপরই নিজামুল হক সরিয়ে দেওয়া হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা