× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ১২০ টাকা করার দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৪:০৮ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ১৪:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুটের দাম ১২০ টাকা এবং খাসির চামড়া প্রতি বর্গফুট ৭০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। মঙ্গলবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।  

বিবৃতিতে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, ‘কোরবানির চামড়া বিক্রির টাকা এতিম ও গরিবের হক। ২০১৪ সাল থেকে প্রতি বছরই চামড়ার দাম কমানো হচ্ছে। কোরবানির চামড়া পানির ধরে বিক্রি করা হচ্ছে। ফলে অনেক মাদ্রাসা ক্ষতির সম্মুখীন হয়েছে।’ 

তিনি বলেন, ‘গরিবের হক নষ্ট করে চামড়া সিন্ডিকেট লাভবান হচ্ছে। সরকারের একটি গোষ্ঠী চামড়ার দাম নির্ধারণ করে গরিবের হক নষ্ট করছে। দেশে সবকিছু যেখানে ঊর্ধ্বমুখী সেখানে গরু ও খাসির চামড়া এভাবে পানির ধরে বিক্রি করা অন্যায়। তাই গরুর চামড়া প্রতি বর্গফুট ১২০ টাকা এবং খাসির চামড়া প্রতি বর্গফুট ৭০ টাকা ধরে সরকারকে মূল্য নির্ধারণের দাবি জানাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘২০১৩ সালে সরকার নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৯০ টাকা এবং ঢাকার বাইরে ৮০ টাকা পর্যন্ত দামে চামড়া কেনা হতো। তারপর থেকে চামড়ার দাম না বাড়িয়ে বরং আরো কমানো হয়েছে। এটি ইসলাম ও মাদ্রাসাবিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তারা এগুলো করতে গিয়ে গরিবের হক নষ্ট করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা