× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিজি গ্যাস: ১২ কেজিতে দাম বাড়ল ১২ টাকা

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২২ ২০:৪৩ পিএম

এলপিজি গ্যাস

এলপিজি গ্যাস

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে লাগবে ১ হাজার ২৫৪ টাকা যা আগে ছিলো ১ হাজার ২৪২ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১২ টাকা।

আজ রোববার (৩ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন এ  দাম ঘোষণা করেছে।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে। গত ২ জুন ১২ কেজি এলপিজির দাম কমেছে ৯৩ টাকা। 

তখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২৪২ টাকা ব্যয় হতো ভোক্তাদের। এর আগে এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ৩৩৫ টাকা। এর আগের মাসে অর্থাৎ মে মাসে কমেছিল ১০৪ টাকা।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা