× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে ৩৩ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৩:৪০ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১৪:১০ পিএম

ভিডিও কনফারেন্সে খাদ্য বিভাগের কর্মকর্তারা। প্রবা ফটো

ভিডিও কনফারেন্সে খাদ্য বিভাগের কর্মকর্তারা। প্রবা ফটো

শেরপুর জেলায় চলতি বোরো সংগ্রহ মৌসুমে ৩৩ হাজার ১৮৮ মেট্রিক টন বোরো ধান ও চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকারের খাদ্য বিভাগ। রবিবার (৭ মে) দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক জানান, ৪৪ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০৩ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৩০ টাকা কেজি দরে আট হাজার ৪৮৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। চাল সংগ্রহ করা হবে ৭৭টি হাস্কিং এবং ২১টি অটো মিল থেকে। এছাড়া কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে।

তিনি জানান, বিগত বছরগুলোতে যেসব মিল চাল সরবরাহ করেনি, এ বছর তাদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে না।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য সচিব ইসমাইল হোসেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুকল্প দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, জেলা মিল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম সেলিম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা