প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৩ ২১:২০ পিএম
আপডেট : ০২ মে ২০২৩ ২১:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
বিচারকাজ তরান্বিত করতে বিচারকদের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সুপারিশ আকারে বিষয়টি মন্ত্রণালয়কে জানানোর সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল, ২০২৩ এর উপর আলোচনা ও রিপোর্ট প্রদান করা হয়।