প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১১:০২ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১১:২১ এএম
ঈদের টানা পাঁচদিন ছুটি শেষে খুলল অফিস-আদালত।
ঈদের টানা পাঁচদিন ছুটি শেষে খুলল অফিস-আদালত। ঈদ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে গতকাল রবিবার।
প্রতি বছরই রমজান মাসে অফিসসূচিতে পরিবর্তন আনা হয়। অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস করেছেন।
আজ সোমবার (২৪ মার্চ) থেকে রমজানের আগের সূচিতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।