× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে কদর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ২২:৩২ পিএম

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। প্রবা ফটো

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। প্রবা ফটো

সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগির মাধ্যমে পালন করছেন পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। মঙ্গলবার ২৬ রমজান হওয়ায় মাগরিবের পর থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে আসতে শুরু করেন। তারবীহ আদায়ের পর নফল ইবাদতে মশগুল হয়েছেন মুসল্লিরা।

শবে কদর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও এশার নামাজের পর থেকে মুসল্লিরা নফল ইবাদতে সময় কাটাচ্ছেন। কদরের রাত্রে প্রতি বছরই গভীর রাত পর্যন্ত নফল ইবাদত, তসবিহ-তাহলিলের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে বিগত বছরের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন মুসল্লিরা। এদিন খতম তারাবিহ ও কদরের রাত হওয়ায় দোয়া মাহফিলে অংশ নিতে মসজিদে এসেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

২৬ রমজান অর্থাৎ মঙ্গলবার রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত শ্রেষ্ঠ। শবে কদর ফারসি শব্দ, যার অর্থ হলো মহিমান্বিত রাত। এ রাতে মানুষের ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়ে থাকে। ফলে এ রাত পূণ্যময় ও মহিমান্বিত।

২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে। তবে ২৬ রমজান দিনগত রাতেই লাইলাতুল কদর আসে বলে বেশির ভাগ আলেমদের অভিমত। বাংলাদেশে এ রাতটিকে শবে কদরের রাত হিসেবে পালন করেন মুসলমানরা। তবে ২০ রোজার পর থেকে অন্যান্য বিজোড় রাতেও ইবাদত-বন্দেগি করেন মুসলমানরা।

শবে কদর উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মসজিদ সমূহে মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কোরআন-হাদিস থেকে আলোচনা, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন ইবাদতের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা