× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেলেন হায়াতুল্লাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ০১:১৭ এএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১১:০৭ এএম

এএফএম হায়াতুল্লাহ। সংগৃহীত ছবি

এএফএম হায়াতুল্লাহ। সংগৃহীত ছবি

কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন এএফএম হায়াতুল্লাহ। তিনি বর্তমানে অবসরোত্তর ছুটিতে রয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয় : সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত গ্রেড-১ভুক্ত কর্মকর্তা এএফএম হায়াতুল্লাহকে অভোগবৃত অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এএফএম হায়াতুল্লাহ বিসিএস অ্যাডমিন ১১ ব্যাচের কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা