× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংস্কৃতিক কর্মী হানিফ খান আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ২২:৫৩ পিএম

সাংস্কৃতিক কর্মী হানিফ খান। সংগৃহীত

সাংস্কৃতিক কর্মী হানিফ খান। সংগৃহীত

রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ কবি হানিফ খান মারা গেছেন। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হানিফ খান একাধারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য, জাতীয় কবিতা পরিষদের দপ্তর সম্পাদক ও আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার লাভ করেন।

শনিবার আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ বাগেরহাটে পৈত্রিক বাড়িতে মায়ের কবরের পাশে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

কবি হানিফ খানের অকাল প্রয়াণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা তার আত্মার চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক বাণীতে তারা বলেন, ‘হানিফের মতো একজন ব্যক্তির মৃত্যু দেশের এবং সংস্কৃতি অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা