× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীয়তপুরে শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২২ ২২:৫৫ পিএম

শরীয়তপুরে শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনোয়ার মল্লিক (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার পর মঙ্গলবার (২৮ জুন) সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে জানান জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃত মো. আনোয়ার মল্লিক উপজেলার আবদুল গনি মল্লিকের কান্দি গ্রামের নোয়াব আলী মল্লিকের ছেলে।

মামলায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আনোয়ার এলাকার এক স্কুলশিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় আনোয়ার শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালান এবং সোমবার (২৭  জুন) বিকালে স্কুল ছুটির পর শিক্ষিকা বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণের চেষ্টা করেন। শিক্ষিকার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যান আনোয়ার।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েই তারা মামলা হিসেবে নথিভুক্ত করেছেন এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা