× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আভাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ০৯:৫২ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

আজ (২৯ মার্চ) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু (২৬-৫০ শতাংশ অঞ্চলে) ও রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে দু-এক (১-২৫ শতাংশ) জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়, ১৯ মিলিমিটার। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। কালবৈশাখী হওয়ার মতো অবস্থাও বিরাজ করছে। আগামী ৫ দিনের মধ্যে শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা