× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় কেক কাটলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ২২:৪৬ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ০০:২৩ এএম

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রবিবার বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগৃহীত ফটো

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রবিবার বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগৃহীত ফটো

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে এটি উদযাপন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৬ মার্চ) বিকালে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় এতে যোগ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিনী রাশিদা খানম, নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৫০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। অতিথিদের মধ্যে ছিলেন, মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা। শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতারাও এতে যোগ দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বীরত্ব পুরস্কারপ্রাপ্ত সদস্য ও বিশিষ্ট নাগরিকরা। 

অনুষ্ঠানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা