× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষার্থীকে চাপা দিলো বাস

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২২ ১৯:৫৩ পিএম

বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষার্থীকে চাপা দিলো বাস

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাসফিয়া হোসেন রিপা (৮) নামের এক স্কুল শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কামাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপা উপজেলার বাহাদুরপুরের জাকির হোসেনের মেয়ে। সে কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রিপার পরিবারের সদস্যরা জানান, স্কুল শেষে বাড়ি ফেরার জন্য সড়ক পার হতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল তাসফিয়া। প্রতিদিন সেসহ অন্যান্য শিক্ষার্থীদের স্থানীয়রা সড়ক পার করে দেন। এ সময় সিলেট অভিমুখে একটি ইউনিক কোম্পানির যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে চলে আসে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিপাকে বাসটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে বিক্ষুব্ধ জনগণ বাসটিকে আটক করে ভাঙচুর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা