× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের জ্বালানি ও কৃষিতে বিনিয়োগ করতে চায় রাশিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৮:৫০ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৯:৪৯ পিএম

বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি। সংগৃহীত

বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি। সংগৃহীত

রাশিয়া বাংলাদেশে জ্বালানি ও কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি। বৃহস্পতিবার (৯ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সংসদের কার্যালয়ে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। 

সৌজন্য সাক্ষাতের সময় তারা সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, ভিসা প্রক্রিয়া, তৈরি পোশাকশিল্প, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি এবং ওষুধশিল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘রাশিয়া ও বাংলাদেশের পারস্পরিক আস্থার সম্পর্ক সুদীর্ঘকালের। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে। উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপের প্রতিনিধি বিনিময় একটি  উত্তম সংসদীয় চর্চা। সংসদীয় মৈত্রী গ্রুপ উভয় দেশের বহুমুখী সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে। রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপ এ দেশের জাতীয় সংসদ, তৈরি পোশাকশিল্প, ব্যবসা-বাণিজ্যসহ ওষুধ ও কৃষিশিল্পের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।’ 

এ সময় স্পিকার রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। 

আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, ‘রাশিয়াতে বাংলাদেশের ওষুধ এবং কৃষিপণ্য রপ্তানির সুযোগ রয়েছে।’

তিনি রাশিয়া-বাংলাদেশ জিটুজি সহযোগিতা যেকোনো সময়ের তুলনায় আরও ভালো উল্লেখ করে বলেন, ‘রাশিয়া বাংলাদেশে জ্বালানি ও কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।’ 

সাক্ষাতের সময়  রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি স্পিকারকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান। 

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বাংলাদেশে রাশিয়া দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর মিসেস একাতেরিনা সেমেনোভা, অ্যাটাচে মিসেস আমাতুলা খানভাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা