× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় জরুরি সেবা নম্বরের ভেরিফায়েড পেজ হ্যাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ২১:২৪ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ২১:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের ভেরিফায়েড বা ব্লু ব্যাজ থাকা ফেসবুক পেজ হ্যাক হয়েছে। রবিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ঠিক করার চেষ্টা চলছে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না। সংস্থাটির একাধিক ইউনিট বিষয়টি সমাধানে কাজ করছে।’

পেজটিতে দেখা যায়, হলিউড সিনেমার তিনটি ভিডিও ক্লিপ টাইমলাইনে পোস্ট করা হয়েছে। তিন মিনিট ৫৫ সেকেন্ডের প্রথম ভিডিওটি পেজটিতে পোষ্ট করা হয় ১৭ ঘণ্টা আগে। এরপর তিন মিনিট দুই সেকেন্ডের একটি ভিডিও ১২ ঘণ্টা আগে এবং পাঁচ ঘণ্টা আগে তিন মিনিট ৫৮ সেকেন্ডের আরও একটি ভিডিও পোষ্ট করা হয়। ভিডিওগুলোতে একাধিক ইংলিশ সিনেমার খণ্ডদৃশ্য দেখা যায়।

জাতীয় জরুরি সেবা চালু হয় ২০১৭ সালের ১২ ডিসেম্বর। পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার। এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এই সেবার জন্য কল করতে পারেন। ফলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ক্রমেই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা