× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পুতিনের শুভেচ্ছা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩২ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৮ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি কোলাজ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি কোলাজ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বার্তায় তিনি বলেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত রাশিয়ার দুতাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ও রাশিয়া ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি আশা করি, রাষ্ট্রপতির মেয়াদে আপনার কাজ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতাকে আরো জোরদার করবে।’

তিনি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

গত ১৩ ফেব্রুয়ারি মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হলে ২৪ এপ্রিল নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা