× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে এলো ২৪৫০ টন গম

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১২:১৬ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২২ ১২:৩৪ পিএম

ভারত থেকে এলো ২৪৫০ টন গম

ভারত থেকে দুই হাজার ৪৫০ টন এলসির গম আমদানি করা হয়েছে। গত দুই দিন ধরে জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হচ্ছে।

জয়পুরহাট স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান এ গম আমদানি করেছে।

প্রতিষ্ঠানের ম্যানেজার রাজু আহমেদ বলেন, ভারতের বিহার রাজ্য থেকে দুই হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে। এসব গম আনলোড করা হচ্ছে।

স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান জানান, এসব গম রাধিকাপুর-বিরল রেলপথে শনিবার (২৭ আগস্ট) জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে।

এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। তবে ডলারের দামের কারণে আমদানিতেও গমের দাম কমার সম্ভবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

প্রবা/এনএস/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা