× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরাতন প্রকল্পের ভূমি অধিগ্রহণের অর্থ ছাড় চলমান থাকবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০০ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

পরিচালন বাজেটের আওতায় জেলা প্রশাসকের অনুকূলে ভূমি অধিগ্রহণের বিপরীতে অর্থ ছাড় চলমান থাকবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অর্থ বিভাগের উপসচির মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।  

এত বলা হয়, পরিচালন বাজেটের আওতায় গেল ১২ ডিসেম্বরের আগে নেওয়া প্রকল্পগুলোর ভূমি অধিগ্রহণ চলমান থাকবে। এর বিপরীতে অর্থ ছাড় হবে।

গত বছর ১৫ ডিসেম্বর চলমান অর্থনৈতিক চাপের কারণে সরকার রাষ্ট্রীয় ব্যয় কমানোর সিদ্ধান্তের আলোকে পরিচালন বাজেট বরাদ্দ কাটছাঁট করা আদেশ জরি হয়। এর ফলে পরিচালন বাজেট বরাদ্দ থেকে ভূমি অধিগ্রহণ, ভবন ও স্থাপনার নতুন ক্রয়াদেশ এবং যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা পুরোপুরি স্থগিত হয়।

চলতি ২০২২-২৩ অর্থবছরে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসন, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সিদ্ধান্তটি হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা