× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে যা জানা গেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৮ এএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২১ পিএম

২২তম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু। প্রবা ফটো

২২তম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু। প্রবা ফটো

পাবনার সন্তান মো. সাহাবুদ্দিন চুপ্পুর জন্ম ১৯৪৯ সালে। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন চুপ্পু ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা হয়। যাতে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওসব ঘটনার তদন্তে কমিশন গঠন করা হয়, যার প্রধান ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (নির্বাচনী কর্তা) কার্যালয়ে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র দাখিল করা যায়। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, কোনো সংসদ-সদস্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তিকে ওই পদের জন্য মনোনীত করে নির্বাচনী কর্তার কাছে একটি মনোনয়নপত্র দিতে পারবেন। প্রস্তাবক হিসেবে সেই সংসদ সদস্য মনোনয়ন ফরমে স্বাক্ষর করবেন। একইভাবে ওই ফরমে অপর একজন সংসদ সদস্যের স্বাক্ষর সমর্থক হিসেবে থাকতে হবে। রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত ব্যক্তির স্বাক্ষরও থাকবে সেই মনোনয়ন ফরমে।

সাংবিধানিক বিধি অনুযায়ী আগামী ২৪ এপ্রিলের মধ্যেই ২২তম রাষ্ট্রপতি হিসেবে নতুন কাউকে শপথ নিতে হবে। আইনে দুই মেয়াদের যে সীমা বেঁধে দেওয়া আছে সেই অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদের দুই মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। তাই তিনি আর এই পদে প্রার্থী হতে পারবেন না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৭ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এই নির্বাচনের মাধ্যমে ১৮তম ব্যক্তি দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদ শেষে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন হবে। এবার গত ২৩ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে।

২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই মেয়াদে রয়েছেন। তাই তিনি আর প্রার্থী হতে পারবেন না। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একবার সংসদের কক্ষে ভোট হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সদস্যের স্বাক্ষর সমর্থক হিসেবে থাকতে হবে। রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত ব্যক্তির স্বাক্ষরও থাকবে সেই মনোনয়ন ফরমে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা