× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের সংসদে গিয়ে কার্যউপদেষ্টা কমিটিতে উকিল সাত্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০২ এএম

উকিল আবদুস সাত্তার ভূঞা। ফাইল ছবি

উকিল আবদুস সাত্তার ভূঞা। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে বিজয়ী বিএনপি ছুট উকিল আবদুস সাত্তার ভূঞা (স্বতন্ত্র) সংসদে যোগ দিয়েই কার্যউপদেষ্টা কমিটিতে যুক্ত হয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে এই কমিটিতে যুক্ত করেন। এ ছাড়া সদ্য সমাপ্ত উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী ছয়টি সংসদীয় কমিটি পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এই কার্যউপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার। এ ছাড়া সদস্য হিসেবে আছেন সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, প্রধান হুইপ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির মহাসচিব, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যরা।

নব-নির্বাচিতদের মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে বগুড়া-৪ আসনের এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু (আওয়ামী লীগ), ভূমি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জিয়াউর রহমান (আওয়ামী লীগ), অর্থ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল সাত্তার ভূঞাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রাখা হয়েছে।

বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ ফেব্রুয়ারি বিজয়ীদের নামে গেজেট প্রকাশ করা হয়। পরদিন তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা