× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদোন্নতির বিবেচনায় তিন শতাধিক যুগ্ম সচিব

প্রবা প্রতিবদেক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৮ পিএম

বাংলাদেশ সচিবালয়। ফাইল ফটো

বাংলাদেশ সচিবালয়। ফাইল ফটো

মেয়াদের শেষ সময়ে এসে প্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে পদোন্নতি দিতে যাচ্ছে সরকার। এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হবে। বিভিন্ন ব্যাচের তিন শতাধিক কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির জন্য বিবেচনায় আনা হচ্ছে।

এর জন্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, এরই মধ্যে জেলা প্রশাসন ও দুটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে পদোন্নতিযোগ্য প্রত্যেক অতিরিক্ত সচিবের পারিবারিক, ব্যক্তিগত ও কর্মজীবনের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের সব নথিপত্র আলাদাভাবে পর্যালোচনা করবে এসএসবি। সে ক্ষেত্রে তাদের কর্মজীবনের প্রয়োজনীয় নম্বর, শৃঙ্খলা, দুর্নীতির বিষয়সহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করে বিবেচনায় আনা হবে।

সূত্র জানায়, যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতিতে নিয়মিত হিসেবে ১৭তম ব্যাচকে বিবেচনায় আনা হচ্ছে। প্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডার থেকে প্রশাসনে আসা উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হবে। এ ছাড়া অতীতে যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতিবঞ্চিত হয়েছিলেন এমন বিভিন্ন ব্যাচের বেশ কিছু সংখ্যক কর্মকর্তাকেও পদোন্নতির জন্য বিবেচনায় আনা হতে পারে।

এবারের যুগ্ম সচিব পদমর্যাদার ৩১২ জন যোগ্য কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদোন্নতির বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত ১৭তম ব্যাচের রয়েছে ৮৩ জন কর্মকর্তা। বিভিন্ন সময়ে পদোন্নতিবঞ্চিত (লেফট আউট) ৭ম ব্যাচের ২ জন, নবম ব্যাচের ১০ জন, দশম ব্যাচের ১৬ জন এগারোতম ব্যাচের ৩৭ জন, ১৩তম ব্যাচের ৫৩ জন, ১৫ তম ব্যাচের ৪১ জনসহ ২৬১ জন এবং অন্যান্য ক্যাডারের রয়েছে ৫১ জন কর্মকর্তা। এর আগে গত বছরের ৬ এপ্রিল ৯৪ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা