× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৭ এএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

প্রতিদিনের বাংলাদেশ-এর আনুষ্ঠানিক প্রকাশকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাণীতে তিনি প্রতিদিনের বাংলাদেশের সাফল্য কামনা করে বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে এ পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রীর বাণীটি নিচে হুবহু তুলে ধরা হলো-

বাণী

‘প্রতিদিনের বাংলাদেশ’ নামে একটি নতুন সংবাদপত্র প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।

আওয়ামী লীগ আগাগোড়াই সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সংবাদসেবীদের কল্যাণের ক্ষেত্রে সহনশীল ও গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। ১৯৯৬-২০০১ মেয়াদে আমরাই দেশে প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চালুর অনুমোদন দিই। ইতোমধ্যে আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেছি। আমরা ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছি। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য আমরা ২০০৯ সাল থেকে গণমাধ্যম, তথ্য ও তথ্য-প্রযুক্তির বিকাশে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা তথ্য অধিকার আইন-২০০৯ প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছি। আমাদের সরকার দেশের গণমাধ্যমকে অবারিত করতে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪সহ বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে। চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে দক্ষ, যোগ্য কলাকুশলী এবং নির্মাতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন-২০১৯ প্রণয়ন করা হয়েছে। আমরা সাংবাদিকদের কল্যাণে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ স্থাপন করেছি এবং ‘গণমাধ্যমকর্মী (চাকুরির শর্তাবলি) আইন-২০২২’ প্রণয়ন করতে যাচ্ছি। সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মচারী ও প্রেস শ্রমিকদের কল্যাণে ইতোমধ্যে নবম ওয়েজবোর্ড কার্যকর করা হয়েছে। ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরকেও ওয়েজবোর্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ প্রণয়ন করা হয়েছে। বেসরকারি খাতে অনেকগুলি টেলিভিশন, এফএম রেডিও এবং কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণের ফলে টেলিভিশন সম্প্রচারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। 

আমি আশা করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ‘প্রতিদিনের বাংলাদেশ’ সঠিক তথ্য-উপাত্ত পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ সংবাদ পাঠকের সামনে তুলে ধরবে। প্রপাগান্ডা যাতে সংবাদ হয়ে না ওঠে, জনগণকে ভুল বার্তা না দেয়- সেদিকে লক্ষ্য রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে এ পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। 

আমি ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর সাফল্য কামনা করছি। 

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক

শেখ হাসিনা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা