× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অফিসে অনিয়ম করেন এনসিটিবি কর্মকর্তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৩ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকমতো অফিস না করার অভিযোগ তুলেছে এনসিটিবি কর্তৃপক্ষ। ১ ফেব্রুয়ারি এনসিটিবির সচিব নাজমা আখতারের স্বাক্ষর করা এক অফিস আদেশপত্রে এ অভিযোগের তথ্য মিলেছে।

আদেশপত্রে বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন না। এমনকি অফিস সময় শেষ হওয়ার আগে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অফিস ত্যাগ করছেন; যা অফিস শৃঙ্খলা পরিপন্থি। এনসিটিবির প্রকল্পসহ সব কর্মকর্তা-কর্মচারীকে ঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়া এবং অফিস ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হয় ওই আদেশে।

প্রাক-প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাক্রম প্রণয়ন করে এনসিটিবি। এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করে সংস্থাটি। উচ্চমাধ্যমিকের নির্ধারিত একাধিক বই এনসিটিবি প্রকাশ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা