× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় সরকার বিভাগের প্রকল্প

পণ্যের রেট শিডিউল ও বাজারদরে পার্থক্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:০২ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:০৮ পিএম

পণ্যের রেট শিডিউল ও বাজারদরে পার্থক্য

স্থানীয় সরকার বিভাগের গৃহীত প্রকল্পসমূহের পণ্যের (বিটুমিন) রেট শিডিউল ও বাজারদরে বিস্তর পার্থক্য হওয়ায় অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে পুনরায় বাজেট সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন।

কমিটি ‘কবরস্থান স্থাপন ও শ্মশানঘাট নির্মাণ বা উন্নয়নের বিষয়ে’ ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালা বা সিদ্ধান্ত পাঠানোর জন্য ধর্ম মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার ও স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন ও তা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা