× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কল দিলে শুনতে পাবেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ২০:৩১ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ২০:৩৭ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ফাইল ফটো

১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে দিন দেওয়া বঙ্গবন্ধুর ভাষণ সব মোবাইল অপারেটরের গ্রাহকের ফোনে ওয়েলকাম টিউন হিসেবে বাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ১  থেকে ৭ মার্চ পর্যন্ত কাউকে কল দিলেই শোনা যাবে ১৯৭১ সালের ৭ মার্চ দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের একাংশ। গ্রাহকের ফোনে এই ওয়েলকাম টিউন সেবা নিশ্চিতের দায়িত্ব পেয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তা ছাড়া এই সাত দিন দেশের সব সরকারি ও বেসরকারি রেডিও-টেলিভিশন চ্যানেলে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে। সম্প্রতি ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ উদযাপনের কর্মসূচি প্রণয়ন-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের দিনটিকে ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করে ২০২০ সালের ১৫ অক্টোবর পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্র অনুযায়ী দিবসটি উদযাপনের উদ্যোক্তা সংস্কৃতি মন্ত্রণালয়। এছাড়া এটি উদযাপনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা