× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদী খননের কাজ দ্রুত শেষ করতে সংসদীয় কমিটির সুপারিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৭:০৬ পিএম

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত। প্রবা ফটো

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত। প্রবা ফটো

নদী খননের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১১ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম অংশগ্রহণ করেন।

বৈঠকে সাতক্ষীরা জেলার পোল্ডার নং-১, ২, ৬-৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ঠাকুরগাঁও জেলার তীরনই নদী খনন কার্যক্রমের বর্তমান অবস্থা এবং হাওর বন্যা ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও কর্মকর্তা, পানিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা