প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
আলহাজ্ব আমিন উদ্দিন সরকার। ফাইল ছবি
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনির বাবা আলহাজ্ব আমিন উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকরসুল্লাহ গ্রামে নিজ বাসভবনে রবিবার সকালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।