জাতীয় চিড়িয়াখানায় রবিবার বিকালে অসুস্থ হাতিটির সার্বিক খোঁজ প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার মহাস্থান এলাকায় দীর্ঘদিন ধরে অমানবিক পরিবেশে সার্কাসে ব্যবহৃত হাতি বাদশা বাহাদুরকে উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। সেখানে হাতিটির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল।
জাতীয় চিড়িয়াখানায় রবিবার বিকালে অসুস্থ হাতিটির সার্বিক খোঁজ নিতে সেখানে যান প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) , বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন আহ্বায়ক বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক আতিকুর রহমান মিঠু।
প্রধানমন্ত্রীর পক্ষে থেকে তারা এসময় হাতিটির খোঁজ নেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন।
এর আগে, প্রধানমন্ত্রীর নির্দেশে মহাস্থান ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে হাতিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। প্রতিমন্ত্রীর সার্বিক তদারকি এবং প্রশাসনের হস্তক্ষেপে হাতিটির মালিক স্বেচ্ছায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি হস্তান্তরে সম্মতি দেন।