× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে শুরু হলো সাউথ এশিয়ান অ্যাকাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপ-২০২৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

৪ থেকে ৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই অ্যাকাডেমিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জেসিআই (জেসিআই) সদস্য, তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করছেন। ছবি: ফেসবুক থেকে

৪ থেকে ৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই অ্যাকাডেমিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জেসিআই (জেসিআই) সদস্য, তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করছেন। ছবি: ফেসবুক থেকে

দক্ষিণ এশিয়ার উদীয়মান তরুণ নেতৃত্বকে আন্তর্জাতিক মানের নেতৃত্ব, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ করার লক্ষ্যে শুরু হয়েছে সাউথ এশিয়ান অ্যাকাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপ (এসএএআইএল) ২০২৬।

কক্সবাজারে শনিবার আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী এই অ্যাকাডেমির যাত্রা শুরু হয়েছে।

৪ থেকে ৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই অ্যাকাডেমিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জেসিআই (জেসিআই) সদস্য, তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাকাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, “বর্তমান বিশ্বের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও দায়িত্বশীল তরুণ নেতৃত্ব গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন”।

এসময় আঞ্চলিক সহযোগিতা, আন্তর্জাতিক সম্প্রীতি এবং উদ্ভাবনভিত্তিক নেতৃত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

‘লিড লার্ন এঙ্গেজ ইন্সপায়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এসএএআইএল-২০২৬ এ অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ, ইন্টারঅ্যাকটিভ সেশন, প্যানেল আলোচনা, সামাজিক প্রভাবভিত্তিক প্রকল্প কর্মশালা, নেটওয়ার্কিং কার্যক্রম এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বের সক্ষমতা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক সহযোগিতার দক্ষতা আরও বিকশিত হবে।

তিন দিনব্যাপী এই একাডেমিতে বিশ্বখ্যাত প্রশিক্ষক ও অভিজ্ঞ নেতৃত্ব ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়, সামাজিক প্রভাবভিত্তিক উদ্যোগে অংশগ্রহণ, ওয়েলনেস কার্যক্রম, সমুদ্রসৈকতে নেটওয়ার্কিং আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া আরও সুদৃঢ় হবে।

আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে অ্যাকাডেমির সমাপনী ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে। পরবর্তীতে গালা নাইট ও গালা ডিনারের মাধ্যমে নেতৃত্ব, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এসএএআইএল-২০২৬ দক্ষিণ এশিয়ার তরুণ নেতৃত্বকে দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে টেকসই উন্নয়ন, জ্ঞান বিনিময় ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে আন্তর্জাতিক যুব নেতৃত্ব বিকাশে বাংলাদেশের সক্ষমতা ও নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা