× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই নিয়ে কটূক্তির অভিযোগ: শাওন, মাহি ও ফারজানার নামে জিডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা। ছবি: সংগৃহীত

মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ সংগঠনের তিন প্রতিনিধি শুক্রবার সকালে শাহবাগ থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়।।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “একটি জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

জিডির বিবরণে বলা হয়েছে, মেহের আফরোজ শাওন জুলাই গণঅভ্যুত্থানকে সাজানো নাটক আখ্যা দিয়েছেন। মাহিয়া মাহি আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকে নিয়ে ব্যঙ্গ করেছেন এবং তিন নম্বর অভিযুক্ত শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন।

এসব বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা