× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপত্তিকর ভিডিও

নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৫ মিনিট আগে

শাহজাদপুরের নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের মাতলামি। ছবি: সংগৃহীত

শাহজাদপুরের নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের মাতলামি। ছবি: সংগৃহীত

কর্মস্থলে নেশাগ্রস্থ অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলায় সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবরিনা শারমিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

আদেশ থেকে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। উক্ত ভিডিওতে তাকে কর্মস্থলে নেশাগ্রস্থ অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়।

এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত. এতে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। তাই এ ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা