জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ স্মরণসভায় নিহত ও আহতদের পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘সবার আগে বাংলাদেশ’।
‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা—৪ জুলাইয়ের এই দিনে হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে’ শিরোনামে নুরুল ইসলাম মনির সভাপতিত্বে সভার শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত নয় দিনের কর্মসূচির সমাপনী ছাত্র সমাবেশ আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত এ কর্মসূচি ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভার মাধ্যমে শুরু হয়ে ৩ আগস্ট সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।
ওই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।