× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের পশ্চিমবঙ্গে ৯ বাংলাদেশি আটকের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

সন্দেহভাজন ৯ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পশ্টিমবঙ্গ পুলিশ। ছবি: ইন্ডিয়া টুডে

সন্দেহভাজন ৯ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পশ্টিমবঙ্গ পুলিশ। ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা রেলস্টেশন এলাকা থেকে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রেলস্টেশন চত্বরে কয়েকজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের অবস্থানের বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর ভগবানগোলা থানার নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে বলে দাবি করে পুলিশ। এরপর তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আটক ব্যক্তিরা ভারতের বিভিন্ন এলাকায় কাজ করছিলেন এবং গোপনে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। 

এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পুলিশের ধারণা, গ্রেপ্তার এড়াতেই তারা ভারত ছাড়ার চেষ্টা করছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে তারা কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন, কারা তাদের আশ্রয় বা কাজের ব্যবস্থা করে দিয়েছিল এবং কতদিন ধরে ভারতে অবস্থান করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি, ঘটনার সঙ্গে কোনো বৃহত্তর অবৈধ অনুপ্রবেশ বা মানবপাচার চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ বলে জানিয়েছে সংবাদমমাধ্যমটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা