× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিসা পলিসি প্রণয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভা বৈঠকের পর বৃহস্পাতিবার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করেনমন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। ছবি: বাসস

মন্ত্রিসভা বৈঠকের পর বৃহস্পাতিবার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করেনমন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। ছবি: বাসস

বিদেশিদের জন্য ভিসা পলিসি সহজ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সরকার। একইসঙ্গে ভিসা পলিসি-২০২৬ প্রণয়ন সংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে”।

বিদেশি বিনিয়োগকারীদের আসা সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, “বিদেশিরা ইনভেস্ট করতে এলে আমরা নানানভাবে লাভবান হবো, এজন্যও ভিসা পলিসি সহজ করা জরুরি”।

এসব বিষয়ে সার্বিকভাবে ৫টি ভিন্ন আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

ভিসা পলিসি-২০২৬ প্রণয়নের উদ্যোক্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই পলিসির লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ‘বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা; বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা; পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা; প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা; জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা; পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলা।

২০০৬ সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি ২০২৬-এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা-কমিটি গঠন করা হয়েছে। 

এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা