× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত আহ্বান

বাসস

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

আপডেট : ৭ ঘণ্টা আগে

দুদক ভবন। ফাইল ছবি

দুদক ভবন। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী গঠিত বাছাই কমিটি এই নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠাবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে জীবনবৃত্তান্তসহ আবেদন জমা দিতে হবে।

আবেদনকারীকে দুদক আইনের ধারা ৮-এর উপধারা (১) অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তবে একই আইনের ধারা ৮-এর উপধারা (২)-এ বর্ণিত অযোগ্যতা থাকলে কেউ কমিশনার পদের জন্য বিবেচিত হবেন না।

প্রার্থীদের জীবনবৃত্তান্তে নিজের নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা বা চাকরির সুনির্দিষ্ট অভিজ্ঞতা (সময়কালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল উল্লেখ করে স্বাক্ষর করতে হবে। 

এর সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর স্পষ্টভাবে ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ লিখতে হবে।

আবেদন জমা দেওয়ার স্থান

সচিবালয় কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র, মন্ত্রিপরিষদ বিভাগ (গেইট নং-৫) অথবা, জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ, ভবন নং-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

তবে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, যারা প্রয়োজনীয় কাগজপত্রসহ ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে জীবনবৃত্তান্ত দেওয়ার প্রয়োজন নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা