মো. মামুন খন্দকার। গ্রাফিক্স প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে মো. খায়রুল আলম সুমন বরিশাল জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।