× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

বাংলাদেশ বার কাউন্সিল। ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিল। ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে বার কাউন্সিলের নির্বাচন আয়োজনের নির্দেশনা এবং নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বুধবার হাইকোর্টে এ রিট দায়ের করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য এক বছরের জন্য ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল পদাধিকারবলে কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং মোহাম্মদ হোসেন লিপু।

সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৪-এর ক্লজ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডহক বার কাউন্সিল ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

৩০ জুনের প্রজ্ঞাপনের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “গতকালকের (মঙ্গলবার) অ্যাডহক কমিটিতে উল্লেখ করা হয়েছে আটের দুই অনুচ্ছেদ অনুযায়ী তারা এই কমিটি করা হয়েছে। আটের দুই অনুচ্ছেদে অনুসারে এক বছরের জন্য কমিটি করতে পারে। এক বছরের কমিটি ইতিপূর্বে শেষ হয়ে গেছে”।

তিরি আরও বলেন, “এখন নির্বাচন ছাড়া কোনো অ্যাডহক কমিটি ওই আইনে বহাল থাকতে পারে না। এ আইনজীবী বলেন, সরকারের হস্তক্ষেপে বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যে পদ ভাগাভাগি করে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। একটি নির্বাচিত কমিটিতে ১৫ জন সদস্য থাকেন, কিন্তু অ্যাডহক কমিটিতেও ১৫ জন সদস্য রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে”।

তাছাড়া যে আইনের অধীনে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেটি নিজেই সংবিধানের পরিপন্থি বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা