বাসস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
ফার্নেস অয়েল ব্যারেল। ছবি: বাসস
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমিয়েছে সরকার।
প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে নতুন দাম ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম আজ (মঙ্গলবার) রাত ১২ টা থেকে কার্যকর হবে।
এর আগে সর্বশেষ মে মাসে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে ১১৩ টাকা ৫৪ পয়সায় সমন্বয় করা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি বা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা এবং অন্যান্য গ্রাহকদের ফার্নেস অয়েল সরবরাহ করে।