জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কূটনৈতিক একটি সূত্রের বরাতে ইউএনবি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই স্পিকার হাফিজ উদ্দিনের তেহরানে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের স্পিকারকে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার লিখেছেন, “এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি”।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।